বুদ্ধকে আলম্বন করা
আলম্বন (দৃশ্যায়ন)-এর সাথে অনেক ধ্যান-সাধনা জড়িত থাকে। এখানে “আলম্বন” শব্দের অর্থ কিছুটা বিভ্রান্তিকর অনুবাদ হতে পারে, কারণ আমরা আমাদের চোখ ব্যবহার করি না। আমরা আমাদের কল্পনার সাথে কাজ করি, সুতরাং এটা কেবল চাক্ষুস দৃষ্টি নয়, বরং আমাদের শব্দ, গন্ধ, স্বাদ এবং শারীরিক সংবেদন...