শরণ: আমাদের জীবনের একটি ইতিবাচক ও নিরাপদ দিক বা অভিমুখ নির্ধারণ করা

বৌদ্ধ পথের প্রবেশদ্বার হলো বুদ্ধ, ধর্ম এবং সংঘের শরণে গমন করা। সুতরাং, শরণ গমন আমাদের জীবনের একটি মোড় পরিবর্তনকারী মুহূর্তকে নির্দেশ করে। এটিকে অর্থবহ করার জন্য, এই পদক্ষেপটি নিতে আমাদের যথাযথভাবে অনুপ্রাণিত হওয়া প্রয়োজন। এটি আমাদের জীবনে যে উপকারী পরিবর্তন আনবে তা বোঝার মাধ্যমে আমরা এই অনুপ্রেরণা লাভ করি। এখানে, আমরা শরণ গমনের ব্যবহারিক অর্থ শিখি, যা হলো শরণের ত্রিরত্নের নির্দেশনার উপর নিজেদের সঁপে দিয়ে আমাদের জীবনে একটি নিরাপদ ও ইতিবাচক দিক নির্দেশনা স্থাপন করা।
Top