সেরকোঙ্ রিনপোছের আরও গুণাবলী
রিনপোছের পিতা সেরকোঙ্ দোর্জেছাঙ্-এর অতিরিক্ত শক্তি সেরকোঙ্ রিনপোছে কখনও নিজেকে একজন যোগী বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসাবে দাবি করেননি। আমাদের যদি কারও একটা উদাহরণ প্রয়োজন হতো যার মধ্যে ঐ ক্ষমতা ছিল, রিনপোছে বলেছিলেন যে, আমাদের কেবল দূরবর্তী অতীতকে দেখার দরকার নেই,...